প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ০০:০১ এএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৭:৩২ পিএম
টেনিস কোর্টে আরও একবার ঝলক দেখালেন নোভাক জোকোভিচ। শুরুর বিপদ কাটিয়ে সার্বিয়ান তারকা জিতে নিলেন ফ্রেঞ্চ ওপেন ট্রফি।
আরও পড়ুন - ফ্রেঞ্চ ওপেনে ফের চ্যাম্পিয়ন শিয়াটেক
ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ছেলেদের এককে ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন টেনিস দুনিয়ার এই সুপারস্টার। ভাঙলেন স্প্যানিশ মেগাস্টার রাফায়েল নাদালের ২২ মেজর শিরোপা জয়ের রেকর্ড।
নাদালের রেকর্ড ভেঙে এবার মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেছেন জোকোভিচ। এখন তার সামনে কেবল মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ার এই লিজেন্ডের দখলে রয়েছে ২৪টি মেজর ট্রফি।
ফাইনালে জোকোভিচ হারান নরওয়ের ক্যাসপার রুডকে। ৩৬ বছরের এই তারকা জেতেন ৭-৬ (৭-১), ৬-৩ ও ৭-৫ গেমে।
প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের সবকটি অন্তত তিনবার করে জেতার রেকর্ড গড়েছেন জোকোভিচ।