প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ২৩:৩৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ২৩:৪২ পিএম
ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা শিয়াটেক। এ নিয়ে লাল দুর্গে টানা দুটি শিরোপা জিতলেন এ পোলিশ তারকা।
আরও পড়ুন : চোখকে বিশ্রাম দিচ্ছিলেন লাবুশেন
প্রায় তিন ঘণ্টার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জেতেন শিয়াটেক। কারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭ ও ৬-৪ গেমে হারান র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান এ তারকা।
এ নিয়ে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় ট্রফি জিতলেন শিয়াটেক। সব মিলিয়ে চতুর্থ মেজর শিরোপা মাথার ওপর উঁচিয়ে ধরলেন তিনি।
কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর সবচেয়ে কম বয়সে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন ২২ বছরের শিয়াটেক।
মোনিকা সেলেস ও নাওমি ওসাকার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম চার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলে চারটিতেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন তিনি। অবশ্যই সেটা টেনিসের উন্মুক্ত যুগে।