× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রুনালের রেকর্ড ছুঁলেন অ্যাথানাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ২২:৪৩ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ২২:৪৬ পিএম

ক্রুনালের রেকর্ড ছুঁলেন অ্যাথানাজ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকে নেমেই ঝলক দেখিয়েছেন অ্যালিক অ্যাথানাজ। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ছুঁয়েছেন রেকর্ড। ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্যারিবিয়ান এ তরুণ তুর্কি।

আরও পড়ুন : ২৬ বলে হাঁকিয়েছেন দুরন্ত এক ফিফটি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয়ের ম্যাচে এই কীর্তি ছুঁয়েছেন অ্যাথানাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মধ্যপ্রাচ্যের দেশটিকে হোয়াইটওয়াশ করার পথে ২৪ বছর বয়সি এ ব্যাটার ২৬ বলে হাঁকিয়েছেন দুরন্ত এক ফিফটি। পরে সাজঘরে ফেরেন ৬৫ রান নিয়ে। তার দাপুটে এ ইনিংসের ওপর ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে উইন্ডিজরা।

এক দিনের ক্রিকেটে অভিষেকে প্রথমবার দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েছিলেন ক্রুনাল পাণ্ডিয়া। ২০২১ সালে পুনেতে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ভারতীয় এ ক্রিকেটার। ২৬ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় হাফসেঞ্চুরির দেখা পান ক্রুনাল ইংল্যান্ডের বিপক্ষে। তবে অপরাজিত ছিলেন তিনি ৫৮ রানে।

শারজাহতে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক আমিরাত গুটিয়ে যায় ১৮৪ রানে। ৭৫ বলে ৭০ করেন ভ্রিটিয়া অরবিন্দ। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে আসে ৪২ রান। ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন কেভিন সিনক্লেয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা