× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবলো-লারার বিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ২২:২৭ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ২২:৩৪ পিএম

পাবলো-লারার বিয়ে

শিরোপা জিতলে কি আর উৎসব বাকি থাকে? ওয়েস্ট হ্যামের বেলায়ও তাই হয়েছে। ইউরোপা কনফারেন্স লিগ ট্রফি জিতে এক দফা হই-হুল্লোড় করেছেন ফুটবলাররা।

আরও পড়ুন : ঢাকা টেস্টের দায়িত্বে রেইফেল-ব্রাউন

ছাদখোলা বাসে শিরোপা জয়ের উপলক্ষটা তারা বেশ জমিয়ে উপভোগ করেছেন। তার সঙ্গে ওয়েস্ট হ্যামের ফুটবলাররা পেলেন বাড়তি আনন্দ। তাদের খুশির ঝাঁপি উপহার দিয়েছেন পাবলো ফোরনালস।

শিরোপা আগেই ঘরে তুলেছেন। শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার পর এবার বিয়েটাও সেরে নিলেন তিনি। জীবনের বাকি কাজটুকু সারলেন ট্রফি জয়ের আনন্দে। পার্টনার তানিয়া লারাকে বেশ ঘটা করেই স্ত্রী হিসেবে মেনে নিলেন আক্রমণাত্মক এ মিডফিল্ডার। 

আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানটা হয়েছে শুক্রবার। সেখানে অতিথিও ছিলেন অনেকে। ব্লু স্যুটে পাবলো ফোরনালসকে দারুণ মানিয়েছিল। আর লারা অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন সাদা গাউন গায়ে জড়িয়ে। ফুল আর আলোতে ঝলমল করছিল অনুষ্ঠান প্রাঙ্গণ।

সেখানেই পাবলো ফোরনালসের সতীর্থরা চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একবার উৎসবে মেতে ওঠার সুযোগ পেলেন। সন্দেহ নেই, অনুষ্ঠানটা তাদের জন্য স্মরণীয় হয়েই থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা