× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা টেস্টের দায়িত্বে রেইফেল-ব্রাউন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ২২:১৭ পিএম

ঢাকা টেস্টের দায়িত্বে রেইফেল-ব্রাউন

করোনা যুগের নিয়ম থেকে সরে এসে আইসিসি। ফলে দুই নিরপেক্ষ আম্পায়ার দিয়ে পরিচালনা করা হবে ঢাকা টেস্ট। ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পল রেইফেল ও ক্রিস ব্রাউন। এছাড়াও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।

 আরও পড়ুন : সপ্তাহে ২ বিশ্বরেকর্ড

আজ এক বিবৃতিতে ঢাকা টেস্টের জন্য আম্পায়ার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দায়িত্ব পাওয়া রেইফেল ঢাকায় নিজের ৬২তম টেস্ট পরিচালনা করবেন। অন্যদিকে ক্রিস ব্রাউনের এটি ৭ম টেস্ট হতে যাচ্ছে।

ঢাকা টেস্টে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। টিভি আম্পায়ার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকান আদ্রিয়ান হোল্ডস্টোক।

ঢাকা টেস্টের পর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সীমিত ওভারের সিরিজ পরিচালনার দায়িত্বে থাকবেন হোল্ডস্টোক। তার সঙ্গে সীমিত ওভারের সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে যুক্ত হবে রিচার্ড ইলিংওর্থ। তাদের দুইজনের পাশাপাশি বাংলাদেশি আরও তিনজন আম্পায়ার সীমিত ওভারের সিরিজে দায়িত্ব পালন করবেন।

দেশি আম্পায়ারদের সেই তালিকা এখনও প্রকাশ করেনি বিসিবি। সীমিত ওভারের সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা