প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ০০:৫১ এএম
কেনিয়ার ফেইথ কিপিগন আগেও ১৫০০ মিটার দৌড়ে পদক জিতেছেন। এবার ওয়ান্ডা ডায়মন্ড লিগের গোল্ডেন গালাতে নিজের রেকর্ড ভাঙলেন তো বটে, গড়েছেন বিশ্বরেকর্ডও। ২০১৫ সালে মোনাকোতে ইথিওপিয়ান গেনজেবে দিবাবার করা ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন। সময় নেন ৩ মিনিট ৪৯.১১ সেকেন্ড।
আরও পড়ুন - মেসির জন্য মন পুড়ছে নেইমারের
২ জুন নারীদের ১৫০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়েছিলেন ফেইথ। শুক্রবার ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বাসই করতে পারছিলেন না বিশ্ব ও অলিম্পিকের সোনাজয়ী। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি বিশ্বরেকর্ড ভেঙে নিজের নামে গড়লেন কেনিয়ার অ্যাথলেট ফেইথ।
বিশ্বরেকর্ড গড়ে পরে ফেইথ বলেছেন, ‘বিশ্বরেকর্ডের কথা আমার ভাবনায় ছিল না। জানতামও না আমি সেটা গড়ে ফেলেছি। আমি শুধু সবুজ বাতির দিকে তাকিয়ে ছিলাম। চেষ্টা করেছি শান্ত থেকে দৌড়টা উপভোগ করতে। বিশ্বরেকর্ড হয়ে যাওয়ায় অবাক হয়েছি। আমি আসলে এখনও বিশ্বাস করতে পারছি না।’