প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ২০:৫৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ২১:০০ পিএম
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন অনেক দিন ধরেই দেখছে পিএসজি। লক্ষ্য পূরণে বার্সেলোনা থেকে নেইমার ডি সিলভাকে দলে ভেড়ায় প্যারিসের জায়ান্ট ক্লাবটি। পরে চুক্তিবদ্ধ করে লিওনেল মেসিকেও। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরকে প্যারিসে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল নেইমারের। ব্রাজিলিয়ান এ তারকা স্ট্রাইকার যে মেসির খুব কাছের বন্ধু।
আরও পড়ুন - ১০০ টাকায় মিলবে ঢাকা টেস্টের টিকিট
প্রিয় বন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিততে ফরাসি চ্যাম্পিয়নদের ঘরে ঘাঁটি গেড়েছিলেন মেসি। কিন্তু সময়টা তার ভালো যায়নি। না মাঠের লড়াইয়ে, না পারিবারিকভাবে। সবাইকে নিয়ে মোটেই ভালো ছিলেন না এ মেগাস্টার। বিপদ কাটাতে পিএসজি ছেড়ে দিয়েছেন মেসি। যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। বন্ধু মেসি প্যারিস ছাড়ায় মন খারাপ নেইমারের। আবার পরিবার নিয়ে ভালো জায়গায় যাওয়ায় একই সঙ্গে ভালোও লাগছে নেইমারের।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) তলানির ক্লাব মিয়ামিতে মেসির নাম লেখানো নিয়ে নিজের মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন নেইমার, ‘জানতাম মেসি মিয়ামিতে যাবে। এ নিয়ে তার সঙ্গে আগেই আলাপ হয়েছিল। মিয়ামিতে সে ভালো থাকবে ভেবে ভালো লাগছে। আবার খারাপও লাগছে পিএসজি ছেড়েছে বলে।’