× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ টাকায় মিলবে ঢাকা টেস্টের টিকিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:০৪ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৯:০৪ পিএম

১০০ টাকায় মিলবে ঢাকা টেস্টের টিকিট

বুধবার মাঠে গড়াচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচটি সামনে রেখে এরইমধ্যে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নূন্যতম ১০০ টাকায় কাল থেকে পাওয়া যাবে টেস্ট ম্যাচের টিকিট। লাইনে দাঁড়িয়ে কিংবা অনলাইন, যেকোনো উপায়ে টিকিট ক্রয়ের সুযোগ রেখেছে বিসিবি।

গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা উপভোগ করতে হলে খরচ করতে হবে ১০০০ টাকা। আগামীকাল দুপুর দুইটা থেকে পরশু দুপুর দুইটা পর্যন্ত অনলাইনে টিকিট ক্রয়ের সুযোগ আছে। একজন ব্যক্তি অনলাইনে দুইটির বেশি টিকিট কিনতে পারবেন না। অনলাইনে ক্রয়ের পর জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ম্যাচের আগের দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে থাকা বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে এত ঝামেলা পোহাতে হবে না।

সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে। এ ছাড়াও নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা, ক্লাব হাউস ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডে ১০০০ টাকা দিয়ে টিকিট কিনে খেলা উপভোগ করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা