× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ইয়োগা ফেস্টিভ্যালে বাংলাদেশের সাফল্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৯:৪২ পিএম

আন্তর্জাতিক ইয়োগা ফেস্টিভ্যালে বাংলাদেশের সাফল্য

নেপালে তিনদিন ব্যাপী ‘৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস কম্পিটিশন’ এবং ‘মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপ’- এ সাফল্যের দেখা পেয়েছেন বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা ৫ প্রতিযোগী। আসরটি অনুষ্ঠিত হয় গত ৮-১০ জুন। ইভেন্ট দুটির সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশ হাই কমিশনের পলিটিকাল সেক্রেটারি জনাব মোরশেদুল রহমান তালুকদার।

নেপালের যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত এই দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রায় ৩০০জন প্রতিযোগী। সার্কভুক্ত দেশ ছাড়াও ইরান এবং সৌদি আরবের ক্রীড়াবিদদের অংশগ্রহণ ছিল মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপে। বয়স ভেদে বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।

যার মধ্যে ১২ থেকে ১৫ বছর গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশের আফিফা হোসেন অর্পা, ১৬ থেকে ১৮ বছর গ্রুপে তৃতীয় হয় মানসিফ হেলালি, ২৬ থেকে ৩৫ বছর গ্রুপে তাসনুভা এবং ৩৫ ঊর্ধ্ব গ্রুপে দ্বিতীয় হয় রওশান আরা এবং পঞ্চম হয় শাহনাজ বেগম। এছাড়াও মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপে ১৬-১৮ বছর গ্রুপে ৩য় হয় মানসিফ হেলালি, ২৬-৩৫ বছর গ্রুপে ২য় হয় তাসনুভা এবং ৩৫ থেকে তার বেশি বয়স গ্রুপে ৩য় হয় শাহনাজ বেগম।

আন্তর্জাতিক ইয়োগা ফেস্টিভ্যালে বাংলাদেশের অর্জনে বেশ খুশি প্রতিযোগি শাহনাজ বেগম, ‘এটি আসলে আমাদের একার অর্জন না, এটি বাংলাদেশের অর্জন। আমরা যদি সরকারী ভাবে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের মত আরো প্রতিযোগিরা অনুপ্রাণিত হবে এবং দেশের জন্য এমন আরো অর্জন নিয়ে আসতে পারবে বলে বিশ্বাস করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা