প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ০০:০৪ এএম
আপডেট : ১১ জুন ২০২৩ ০০:১১ এএম
মাঠের ফুটবলে ব্যস্ত এক মৌসুম কাটল আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের। এক বছর আগে মডেল তারকা মিলি অ্যাডামসের সঙ্গে বাগদান সম্পন্ন করলেও লিগের ব্যস্ততায় গাঁটছড়া বাঁধতে পারছিলেন না।
আরও পড়ুন : ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে মেসি
তাই তার দল শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হাতছাড়া করলে আর দেরি করেননি।
গত মাসের শেষদিকে বিয়ে করেন দুজনে। এরপর বাকি ছিল মধুচন্দ্রিমা। সেটিও সেরে ফেলেছেন দুজনে। বৃহস্পতিবার ইবিজা সৈকতে মধুর সময় কাটাতে দেখা গেছে দুজনকে। হোয়াইটের সঙ্গিনী ছড়িয়েছেন উষ্ণতা।
দুজনকেই দেখা গেছে কালো পোশাকে। ছিলেন বেশ হাসিখুশি। অ্যাডামস সৈকতজুড়ে হেঁটেছেন বোতামযুক্ত শার্ট ও বিকিনিতে। তাতেই উষ্ণতা ছড়িয়ে গেছে ইবিজা সৈকতে।
ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন ছবিতে। অনেকে আবার বাহবা দিচ্ছেন হোয়াইটকে। প্রিমিয়ার লিগে আর্সেনালকে শিরোপাদৌড়ে রাখতে যে সব কটা ম্যাচেই বড় ভূমিকা রেখেছিলেন তিনি।