× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২৩:০৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ২৩:১০ পিএম

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে মেসি

ব্যালন ডি’অর কে জিতবেন? এ নিয়ে ফুটবলপ্রেমীদের বিতর্ক চলছেই। বিজয়ীর নাম জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্ত-সমর্থকদের। ফ্রান্স ফুটবল জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর শেষ হবে অনুরাগীদের অপেক্ষা।

আরও পড়ুন : আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ ফুটবল উৎসব

ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ওইদিন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড।

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে লিওনেল মেসি। বলা যায়, হট ফেভারিট এ ফুটবল জাদুকর। আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা কেটেছে লিওনেল মেসির হাত ধরে।

বিশ্বজয়ের পর আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার এবার স্বপ্ন দেখছেন ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার। সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ডটা আগেই নিজের করে নিয়েছেন মেসি।

মেসির শোকেসে শোভা পাচ্ছে এখন সাতটি ব্যালন ডি’অর ট্রফি। এবার সুযোগ রয়েছে রেকর্ডটি বাড়িয়ে আরও একধাপ এগিয়ে নেওয়ার। ফুটবল অনুরাগীরা তো মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর দেখা শুরু করেছেন অনেক আগে থেকেই। 

মেসির সঙ্গে এ লড়াইয়ে রয়েছেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির তারকা এ স্ট্রাইকার খেলে যাচ্ছেন দুর্দান্ত। তার সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগ তথা ট্রেবল জয়ের হাতছানি।

ইংলিশ প্রিমিয়ার লিগ আর এফএ কাপ তো আগেই জিতে বসে আছেন। আজ তার সামনে ইউরোপসেরার তকমা ছিনিয়ে নেওয়ার সুযোগ।

সব ধরনের প্রতিযোগিতা মিলে নরওয়ের ফরোয়ার্ড হাল্যান্ড ৫২ ম্যাচে পেয়েছেন ৫২ গোল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রয়েছে গোল বাড়ানোর সুযোগ। আর মেসি ৪১ ম্যাচে করেছেন ২১ গোল। পিএসজির হয়ে সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেছেন ২০ বার।

মেসি, হাল্যান্ডের সঙ্গে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আছেন পিএসজির কিলিয়ান এমবাপে, ম্যানসিটির কেভিন ডি ব্রুইনে ও নাপোলির ভিক্টর ওসিমেনও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা