× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ ফুটবল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২২:৫৮ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ২২:৫৯ পিএম

আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ ফুটবল উৎসব

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি সিমোনে ইনজাঘির ইন্টার মিলান।

আরও পড়ুন : গিলকে হারিয়ে লড়ছে ভারত

আজ রাত ১টায় ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম আয়োজন করতে যাচ্ছে আলোচিত ম্যাচটি। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে মাঠটি। তুরস্কের নির্বাচন শেষ।

রিসেপ তাইয়েপ এরদোয়ান ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটিতে এখন নেই রাজনৈতিক অস্থিরতা। তাই ফাইনাল হতেও নেই কোনো বাধা।

সবশেষ ২০০৫ সালে তুরস্কে বসেছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি হয়েছিল ৭৪ হাজার দর্শক ধারণক্ষমতার আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ২০২০ সালে ফের হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের চূড়ান্ত লড়াই।

কিন্তু তার আগেই সারা দুনিয়া কাঁপিয়ে দেয় করোনাভাইরাস। কোভিড-১৯ মহামারির কারণে পরে ফাইনাল ম্যাচটি চলে যায় পর্তুগালে।

পরের বছর মানে ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালও হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে। কিন্তু মানবসভ্যতার অদৃশ্য শত্রু করোনা তখনও দাপট দেখিয়ে চলেছে।

সেবারও ফাইনাল চলে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে। কিন্তু এবার আর কোনো মিস নয়। আজ ফাইনাল ঠিকঠাকই হচ্ছে ইস্তাম্বুলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা