× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্তাম্বুলে গার্দিওলাকে ফুলেল শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১১:৫২ এএম

পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে দুবারের চ্যাম্পিয়ন। কিন্তু ম্যানচেস্টার সিটিকে এখনও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে পারেননি। কোচ পেপ গার্দিওলার জন্য সেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ আজ।

ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই বার্সার বাইরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের অপূর্ণতা ঘোচাতে পারবেন বিশ্বের অন্যতম এ সেরা কোচ।

শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন পেপ গার্দিওলা ও তার দল। বিমানবন্দরে পা রেখেই সিক্ত হয়েছেন ফুলেল শুভেচ্ছায়।

তার দল এখন শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রিয় টিম তুরস্কে পা রাখার আগেই দেশটিতে হাজির সিটির হাজারো সমর্থক। লক্ষ্য ইতিহাদ শিবিরকে অনুপ্রেরণা দেওয়া। 

আরও পড়ুন : ফাইনালে বাঁশি বাজাবেন যিনি

ইস্তাম্বুলে এসেই ভক্তরা শহরের সৌন্দর্য উপভোগে ব্যস্ত হয়ে পড়েছেন। বসফরাস প্রণালিতে বিভক্ত দুই মহাদেশ এশিয়া ও ইউরোপ। যার এক পাশে ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ এমিনোনু, অন্য পাশে ইস্তাম্বুলের এশিয়ান অংশ উসকুদার।

দুই অংশের মাঝে চলাচল করা ফেরিতে সময়টা কাটিয়ে চলেছেন অনুসারীরা। ফাইনালের আগে প্রকৃতির মাঝে যেন নিজেদের বিলিয়ে দিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা