× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে বাঁশি বাজাবেন যিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১১:০০ এএম

ফাইনালে বাঁশি বাজাবেন যিনি

অপেক্ষা স্রেফ বাঁশির শব্দ শোনার। প্রস্তুত তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়াম। প্রস্তুত ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান সমর্থকরা। যেকোনো মূল্যে দলকে ইউরোপসেরা বানিয়ে ঘরে ফেরার পণ করেছে তারা। ফুটবলাররাও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

আরও পড়ুন : লড়াইয়ের মাঝে আরেক লড়াই

দর্শকদের বিমোহিত করতেই মাঠে নামবে তারা। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। দিন গড়ালেই শনিবার রাত ১টায় বহুল প্রতীক্ষিত বাঁশিতে ফুঁ দেবেন রেফারি। শুরু হবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলার লড়াই, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। 

যেই বাঁশির শব্দ শোনার জন্য ভক্তদের অধীর আগ্রহ। সেই বাঁশি বাজাবেন কে? পক্ষপাতিত্ব করবেন না তো। অদৃশ্য শক্তির কাছে হার মেনে ম্যাচ হেলিয়ে দেবেন না তো কোনো এক পক্ষের দিকে। ব্যক্তি হিসেবেইবা তিনি কেমন। ফাইনালের চাপ সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা আছে তো। এত সব প্রশ্নের উত্তর দিতে হবে পোল্যান্ডের সাইমন মার্সিয়াকে।

মার্সিয়াকে এর আগে কখনও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বাঁশি হাতে দেখা না গেলেও চাপ সামলানোর মতো যথেষ্ট অভিজ্ঞতা তার আছে। কাতার বিশ্বকাপের ফাইনালেও বাঁশি বাজিয়ে ছিলেন ৪২ বছর বয়সি এই রেফারি। এ ছাড়া মৌসুমে এখন পর্যন্ত মোট আটটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ। যদিও সেই ম্যাচে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে সেসব পাশ কাটিয়ে তার ওপরই দায়িত্ব পড়েছে ফাইনালের চাপ সামাল দেওয়ার।

মার্সিয়া ছাড়াও ফাইনাল ম্যাচটি পরিচালনা করতে তাকে সাহায্য করবেন স্বদেশি পাওয়েল সোকোলনিকি ও টমাস লিস্টকিউইচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রোমানিয়ার ইস্তভান কোভাকস। ভিএআর ভূমিকায় থাকবেন পোল্যান্ডের আরেক রেফারি টোমাস কুয়াটকোস্কি। তার সহকারী হিসেবে কাজ করবেন তার স্বদেশি বার্তোসজ ফ্রাঙ্কোস্কি ও জার্মানির মার্কো ফ্রিটজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা