× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুশীলনে পেসারদের আধিপত্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ২৩:২২ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ২৩:২৪ পিএম

অনুশীলনে পেসারদের আধিপত্য

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে কয়েক দিন ধরেই মিরপুরে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ। বুধবার অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। এক দিন বিরতি দিয়ে গতকাল আবার দলীয় অনুশীলনে নামে। অন্য দিনগুলোতে অতিরিক্ত গরমের সমস্যা থাকলেও গতকাল এর প্রভাব কিছুটা কম ছিল। রোদ ছিল না। মেঘলা আবহাওয়ায় অনুশীলন সারে বাংলাদেশ। আগের দিনগুলোর মতো গতকালও মিরপুরে পেসারদের আধিপত্য ছিল।

আরও পড়ুন : রশিদের না থাকাটা কি ‘স্বস্তির’?

মিরপুরের সেন্টার উইকেটে মুশফিকুর রহিম-তামিম ইকবাল কিংবা মুমিনুল হকরা প্রস্তুতি নিয়েছেন পেসারদের মোকাবিলার। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ ও মুশফিক হাসানরা নিয়মিত বল করেছেন সেন্টার উইকেটে। শুধু দলে থাকা পাঁচ পেসার নন, নেট বোলাররাও নিয়মিত বল করেছেন। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পেসারদের নিয়ে ছিলেন বেশি মনোযোগী।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ উপলক্ষে আলাদা করে অনুশীলন শুরু করেনি বাংলাদেশ দল। টেস্ট দলের সদস্যরা ও সীমিত ওভারের সিরিজের দলের সম্ভাব্য ক্রিকেটাররা একই সঙ্গে অনুশীলন করেন। সীমিত ওভারের সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটাররা অনুশীলন সেরেছেন সাদা বলে। বাকিরা অনুশীলন করেছেন লাল বলে। বাংলাদেশের অনুশীলনে সবচেয়ে বেশি নজর কাড়ছে ক্রিকেটারদের ফিটনেসের বিষয়টি। রানিং করে ক্রিকেটাররা গরমের মধ্যে নিজেদের ফিটনেস ঠিক রাখার কাজ চালিয়ে যাচ্ছেন। ট্রেনার নিক লির অধীনে ফিটনেসের এই কাজ নিয়মিত ভিত্তিতেই চালিয়ে গেছেন ক্রিকেটাররা। এর আগে বুধবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী স্পষ্ট করেছিলেন, গরমের মধ্যে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে এই ধরনের রানিং করানো হচ্ছে। কারণ, আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে- আফগানিস্তান সিরিজের মাঝে থাকবে গরমের তীব্র প্রভাব।

‘এ’ দলের হয়ে সর্বশেষ সিরিজে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় ছিলেন দারুণ ছন্দে। তাদেরও দেখা গেছে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিতে। প্রত্যেকেই নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। হাথুরুসিংহেও বারবার ভুলগুলো শুধরে দেওয়ার কাজ করছিলেন। লঙ্কান এই মাস্টারমাইন্ডকে বারবার দেখা যাচ্ছিল, মুমিনুল হককে নিয়ে কাজ করতে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মোটেও ভালো করতে পারছেন না মুমিনুল। গুরুর সন্নিকটে বারবার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছিলেন।

আজ দুপুর আড়াইটায় ক্যাম্পের শেষ দিনের অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে অনুশীলন। বাংলাদেশ দল। আগামীকাল হোটেলে উঠবেন টেস্ট দলের সদস্যরা। রবিবার থেকে টেস্টের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আফগানদের। বাংলাদেশের মতো তারাও টেস্টকে সামনে রেখে রবিবার থেকে টেস্টের প্রস্তুতি শুরু করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা