× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সাফ দলে চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৭:২১ পিএম

বাংলাদেশের সাফ দলে চমক

৩৫ থেকে ৩০, সে থেকে এবার ঘোষিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল। দলে আছে বড় এক চমক৷ প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করা এলিটা কিংসলেকে ছাড়াই সাফে যাচ্ছে বাংলাদেশ।  

আরও পড়ুন - চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : আলোচনায় তিন জায়গা

এলিটার সঙ্গে ৩০ সদস্যের দল থেকে আরও বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, মিডফিল্ডার মাশুক মিয়া জনি, ফরোয়ার্ড শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন। ফলে স্কোয়াডটা এখন নেমে এসেছে ২৩ সদস্যের দলে। 

বাদশার পায়ে ফাঙ্গাল ইনফেকশন ছিল আগেই, যে কারণে অনুশীলনেও নামতে পারেননি তিনি। সঙ্গে রিমনেরও ছিল চোট। দু'জনের বিদায়টা অনেকটা নিশ্চিতই ছিল। গতকাল টিম ম্যানেজার আমের খান জানালেন চূড়ান্তভাবে, চোটের কারণেই নেই এ দু'জন। 

বিদেশী ফরোয়ার্ডদের সামনে দেশীয় ফরোয়ার্ডরা সু্যোগ পাননা তেমন একটা। তবে সে অল্প সুযোগে বাজিমাত করা এলিটাকে রাখা হয়নি দলে। যা আলোচনার জন্মও দিয়েছে বেশ। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে তার গোলসংখ্যা ছিল ৯টি৷ সেই তাকে ছাড়াই সাফে যাচ্ছে বাংলাদেশ। 

সাফের বাংলাদেশ দল -

গোলরক্ষক—

আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, মিতুল মারমা। 

ডিফেন্ডার—

তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইসা ফয়সাল। 

মিডফিল্ডার—

মোহাম্মদ রিদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, মজিবুর রহমান জনি, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, রবিউল হাসান। 

ফরোয়ার্ড—

ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইবরাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা