× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামসডেলের সুখবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৪:২১ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৪:২৪ পিএম

রামসডেলের সুখবর

ব্যস্ততা আপাতত শেষ। ইউরোপের ফুটবলাররা যে যার মতো কাটাচ্ছেন ছুটি। ঠিক এমন সময় বড় সুখবর পেয়েছেন অ্যারন রামসডেল। আর্সেনালের গোলরক্ষক শুধু একাই নন, তার সতীর্থ ফ্যাবিও ভিয়েরাও পেয়েছেন সুখবর।

আরও পড়ুন : কাসেমিরোয় আস্থা স্ত্রীর

তা সুখবরটি কী? প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন দুজন। প্রিমিয়ার লিগের দুই তারকা নিজেরাই জানিয়েছেন তাদের জীবনের সবচেয়ে দামি সময়টির খবর।

রামসডেল তার সঙ্গী জর্জিনা ইরিনকে নিয়ে বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছেন। বান্ধবীর সঙ্গে ছবি দেওয়ার পাশাপাশি ছোট একটি পোশাকের ছবিও দিয়েছেন রামসডেল।

সেখানে লেখা, ‘আমি তোমাকে ভালোবাসি বাবা।’ পাশে ছিল প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট। জর্জিনাকে নিয়ে আরও কিছু ছবি দিয়েছেন রামসডেল, দেখা যাচ্ছে বিছানায় লাফাচ্ছেনও।

ভিয়েরাও যেন খুশিতে আটখানা। সঙ্গী কারিনার সঙ্গে একটি ছবিতে স্ক্যান করা ছবি দেখিয়ে জানিয়েছেন, তাদের ঘরে আসছে নতুন সদস্য। ভিয়েরা লিখেছেন, ‘জীবনের সবচেয়ে দারুণ মুহূর্ত। আমরা তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা