× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাসেমিরোয় আস্থা স্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৪:০১ পিএম

কাসেমিরোয় আস্থা স্ত্রীর

তখনও কাসেমিরো তারকা হয়ে ওঠেননি। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর হয়ে খেলছেন। তখন থেকে কাসেমিরোকে জানেন আনা মারিয়া। এরপর ২০১৪ সালে দুজনে বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে আছে দুটি সন্তান।

আরও পড়ুন : অমৃতের সন্ধানে ডি ব্রুইনে

কদিন আগেই ৭০ মিলিয়ন পাউন্ড খরচ করে ম্যানচেস্টারে একটি বাড়ি কিনেছেন। সদ্যই জিতেছেন কারাবাও কাপ। সময়টা বেশ কাটার কথা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। সেটি আর হচ্ছে কই। সুখের সংসারে ভিড় করেছে দুঃখের অতীত।

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে পুরোনো একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, চকলেটের দোকানে কাজ করা এক সাধারণ মডেলের সঙ্গে সম্পর্ক ছিল কাসেমিরোর।

সেটি নিয়েই এবার মুখ খুলেছেন তার স্ত্রী আনা মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘স্ক্রিনশট শেয়ার করা এবং অভিযুক্ত বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে প্রথমে এর উৎসগুলো তদন্ত করা। আমি শুধু চারপাশে তাকাই এবং অবাক হই মানুষ সত্যিই এমন হয়। আমি তাকে চিনি, এটা সে নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা