× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল হিলালকে অপেক্ষা করতে বলেছেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২৩:৩৪ পিএম

আল হিলালকে অপেক্ষা করতে বলেছেন মেসি

একবার খবর আসে, লিওনেল মেসি সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন। আরেকবার শোনা যায়, মেসি আসলে বার্সেলোনাতেই ফিরবেন। মেসির বাবা জর্জ মেসি অবশ্য আশাবাদী ছেলে ন্যু ক্যাম্পে ফিরবেন। কিন্তু এখনও অনিশ্চিত অনেক কিছু। যদিও পাল্লাটা সৌদি প্রো লিগ ক্লাবের দিকে বেশি ঝুঁকে। কিন্তু গোলডটকম জানিয়েছে উল্টো খবর। তাতে বার্সা সমর্থকদের বরং খুশি হওয়াই উচিত।

আরও পড়ুন : গার্দিওলাকে নিয়ে বাজি

মেসির ঘনিষ্ঠ সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, আল হিলালের এক কর্মকর্তা বলেছেন মেসি সৌদি আরবে যেতে চান, তবে এক বছর পর। মেসির এমন প্রস্তাবে বিস্মিত সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এক বছর পেছালে প্রস্তাবটা আর এখনকার মতো ৫০ কোটি ইউরো থাকবে না।

বার্সেলোনা অবশ্য শুরু থেকেই মেসিকে চাচ্ছে। মেসির প্রত্যাবর্তনে অবশ্য বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ। বার্সায় ফেরার জন্য মেসিকে নাকি ঠেলছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও। মেসিও তাই সৌদি ক্লাবটিকে এক বছর অপেক্ষা করতে বলেছেন বলে খবর।

লিওনেল মেসি কোথায় যাচ্ছেন? দলবদলের বাজারে গরম হয়ে আছে এই একটি জিজ্ঞাসা। পিএসজির সঙ্গে চুক্তির বিষয়টি ‘খোলাসা’ হওয়ার পর তিনটি সম্ভাব্য ক্লাবের নাম আসছে- আল হিলাল, সাবেক ক্লাব বার্সেলোনা এবং মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। তবে এখন পর্যন্ত দলবদল নিয়ে কথা বলেননি মেসি। তাই এখনও অনিশ্চিত মেসির ভবিষ্যৎ ক্লাব। মেসির এজেন্ট ও বাবা জর্জ মেসি জানিয়েছেন, ‘মঙ্গল অথবা বুধবার জানা যাবে মেসির পরবর্তী গন্তব্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা