× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলাকে নিয়ে বাজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২৩:১০ পিএম

গার্দিওলাকে নিয়ে বাজি

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে পেপ গার্দিওলার ইংলিশ ডেরায় আসার অন্যতম লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ ট্রফি। সিটিজেনদের হয়ে ইউরোপ-সেরা হওয়ার স্বাদ বাদে সব ধরনের ট্রফি উঁচিয়ে ধরেছেন স্প্যানিয়ার্ড কোচ। অধরা চ্যাম্পিয়নস লিগ ট্রফি ছোঁয়ারও এবার নিঃশ্বাস দূরত্বে। আর্লিং হালান্ড-ইলকে গুন্দোগানদের সিটিকে নিয়ে এবার তাই বাজি ধরতে প্রস্তুত সিটিজেন সমর্থকরা, বাজি ধরেছেনও এক ভক্ত।

আরও পড়ুন : দলে কেন পাঁচ পেসার: পরিষ্কার করেছেন নান্নু

ব্রিটিশ রকসংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী গীতিকার হিসেবে পরিচিত নোয়েল গ্যালাঘারের বাজিটা একটু বেশিই ব্যক্তিগত। বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড ‘ওয়েসিস’-এর প্রধান গিটারিস্ট ও গায়ক জানিয়েছেন, যদি ১০ জুন ইস্তাম্বুলে গার্দিওলা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে তাহলে তিনি স্প্যানিয়ার্ডের ‘পরিচারক’ খাঁটি বাংলায় কাজের লোক হিসেবে থাকবেন। তা-ও এক-দুই দিন না, টানা পাঁচ বছর।

বিবিসিকে নোয়েল বলেছেন, ‘গার্দিওলা যদি সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেন, তাহলে আগামী পাঁচ বছর তার পরিচারক হিসেবে কাজ করব। তিনি যা বলেন, তা-ই করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা