× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে বার্সেলোনায় দেখতে চান তার বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৫:৪৬ পিএম

মেসিকে বার্সেলোনায় দেখতে চান তার বাবা

দলবদলের বাজার উত্তপ্ত করে রেখেছেন লিওনেল মেসি। একবার খবর আসে, তিনি  সৌদি ক্লাব আল-হিলালেই যাবেন। আরেকবার খবর পাওয়া যায়, মেসি আসলে বার্সেলোনাতেই ফিরবেন। মেসির বাবা আশাবাদী ছেলে ন্যু ক্যাম্পে ফিরবেন। কিন্তু এখনও অনেক কিছু অনিশ্চিত। মেসির এজেন্ট ও বাবা জর্জ মেসি জানিয়েছেন, ‘মঙ্গল অথবা বুধবার জানা যাবে মেসির পরবর্তী গন্তব্য।’

সোমবার লাপোর্তার বাড়িতে গিয়েছিলেন জর্জ মেসি। বৈঠকের পর বলেছেন, ‘লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। শীঘ্রই মেসির ভবিষ্যৎ জানতে পারবেন।’

আরও পড়ুন: আল-হিলালে যাবেন মেসি, ঘোষণা সপ্তাহের মাঝে

মেসির প্রত্যাবর্তনে অবশ্য বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ। বার্সায় ফেরার জন্য মেসিকে নাকি ঠেলছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও।

আসছে মাসেই শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির চুক্তি। এরপর বিশ্বের যেকোনো ক্লাবে খেলার জন্য মুক্ত হয়ে যাবেন। তিনি কোথায় যাচ্ছেন তা জানতে এখনও অপেক্ষা। তালিকায় কয়েকটি ক্লাবের সঙ্গে আছে সাবেক ক্লাব বার্সেলোনার নামও। ‘বর্ন উইনার’মেসি কী জিততে ফিরবেন নাকি নিজেকে জেতাতে ফিরবেন, উত্তরের অপেক্ষা! এএফপির মতে, এক সপ্তাহ ফুরানোর আগেই মিলবে উত্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা