× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ হাজার ডলারে আটকে মার্টিনেজের ঢাকা সফর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ০৯:৫৮ এএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১০:০৩ এএম

২৫ হাজার ডলারে আটকে মার্টিনেজের ঢাকা সফর

কাতার বিশ্বকাপ জয়ের আগেই লিওনেল মেসির কানে পৌঁছে যায় একটি খবর। বাংলাদেশে রয়েছে তাদের কোটি কোটি ভক্ত। কোচ লিওনেল স্কালোনি থেকে মেসি ও তার সতীর্থদের সঙ্গে পুরো আর্জেন্টিনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফুটবলপাগল বাংলাদেশিদের নানা গল্প।

আরও পড়ুন : আবারও মেসি-রোনালদো? হয়ে যাক শেষ ‘নাচ’!

সেই থেকে লাল-সবুজের দেশের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করছে এমিলিয়ানো মার্টিনেজের মনে। সেই টানেই আসতে চান ঢাকায়। সশরীরে হাজির হয়ে অনুসারীদের ভালোবাসার প্রতিদান দিতে চান। 

কলকাতার স্পোর্টস প্রমোটর শতদ্রু দত্ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারের মনের ইচ্ছা পূরণ করতে। যে করেই হোক বাংলাদেশে তারকা এ ফুটবলারকে নিয়ে আসতে চান।

মার্টিনেজের সফর নিশ্চিত করতে শতদ্রু এসেছেন ঢাকায়। বিভিন্ন স্পন্সর কোম্পানির সঙ্গে করছেন বৈঠক। কিন্তু পুরো ব্যাপারটা আটকে আছে ডলার সংকটের মারপ্যাঁচে। মার্টিনেজকে ঢাকায় আনতে হলে তাকে দিতে হবে ২৫ হাজার ডলার।

এই পেমেন্টে এনবিআর অনুমতি দেবে কি না- সেটা নিয়েই বেধেছে গোল। এনবিআর থেকে পেমেন্টের ছাড়পত্র পেলেই শতদ্রু দত্ত প্রস্তাব দেবেন মার্টিনেজকে। 

এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে শতদ্রু দত্ত বলেন, ‘আমি এখন মার্টিনেজকে বলে দিলাম, এরপর এনবিআর বলল ২৫ হাজার ডলার অ্যালাউ করব না। তখন তো আমি ঝামেলায় পড়ে যাব। আগে একটা ক্লিয়ারেন্স প্রয়োজন, সেটা পেলেই আমি মার্টিনেজকে কাউন্টার রিকোয়েস্ট করব। দশ তারিখের পর ডিসিশন নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা