× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েম্বলিতে বিরুশকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২৩:৪৯ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২৩:৫৯ পিএম

ওয়েম্বলিতে বিরুশকা

লড়াই ছিল সম্মানের ডার্বির, তার ওপর শিরোপা নির্ধারণের মঞ্চ। জমজমাট যতটা হওয়া প্রয়োজন ঠিক যেন ততটাই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে।

আরও পড়ুন : ইকার্দির দামি গাড়ি

জিতলেই হাতে উঠবে এফএ কাপের শিরোপা, এমন সমীকরণে রেড ডেভিলদের বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন ইলকে গুন্দোগান। ২-১ গোলে শিরোপা ফয়সালা হওয়ার ম্যাচে ওয়েম্বলিতে ছিলেন ভারতের একঝাঁক ক্রিকেটার। ছিলেন আনুশকা শর্মাও।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে আছেন রোহিত-বিরাটরা। সেই সুযোগ কাজে লাগিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা। স্বামীকে নিয়ে দেখেছেন ফুটবলের এক ফাইনাল।

বিরুশকার সঙ্গে যোগ দিয়েছিলেন শুভমান গিলও। শুধু তারাই নয় ভারতের আরও বেশ কিছু ক্রিকেটার ছিল ওয়েম্বলি স্টেডিয়ামে।

ম্যানচেস্টারের দুই নগর প্রতিদ্বন্দ্বীর মহারণ উপভোগ করেছিলেন যুবরাজ সিং। স্ত্রী দেবিশা শেঠিকে নিয়ে ফাইনাল দেখেছেন স্কাই খ্যাত সূর্যকুমার যাদবও।

ওভালে ক্রিকেটের সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের মুকুট নির্ধারণী মঞ্চের আগে আরেকটি ফাইনাল বেশ উপভোগ করেছিলেন ভারতের ক্রিকেটাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা