× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকার্দির দামি গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২৩:৩৪ পিএম

ইকার্দির দামি গাড়ি

পিএসজিতে অনিয়মিত হওয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি। মাউরো ইকার্দিকে ভুলেই যেতে বসেছিল তার ফ্যানরা। মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছিল না তার। স্ত্রী নারার সঙ্গেও শুরু হয় সম্পর্কের টানাপড়েন।

আরও পড়ুন : 'মেসি চাচ্ছে বার্সেলোনায় ফিরতে'

তবে সেই সময় এখন পেছনে ফেলে এসেছেন ইকার্দি। দুঃসময় কাটিয়ে আলোর দেখা পেয়েছেন পিএসজি থেকে ধারে গালাতাসারে এসে। চলতি মৌসুমে ২১ গোল দিয়ে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন তিনি। জিতেছেন তুরস্কের লিগ শিরোপা। আর সেই আমেজ কাটার আগেই কিনেছেন দামি এক গাড়ি।

জানা যায়, গাড়িটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বোট টেইল মডেলের, যার দাম ২ কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৬৫ কোটি ৬২ লাখ টাকারও বেশি। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে দামি কার। যার বিশেষত্ব- এটা পুরোটাই হাতে তৈরি এবং ১ হাজার ৮১৩টি আলাদা অংশে বিভক্ত।

সর্বাধুনিক প্রযুক্তির ৬.৫ ভি১২ ইঞ্জিনে চলে রোল রয়েসের এই গাড়ি। এতে আসনসংখ্যা মোট চারটি, যা সাধারণত বিলাসবহুল ইয়টে দেখা যায়। এ ছাড়া গাড়িটির দরজা দেখতেও বিলাসবহুল প্রমোদতরির মতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা