× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেসি চাচ্ছে বার্সেলোনায় ফিরতে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২৩:১১ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ০০:৩০ এএম

‘মেসি চাচ্ছে বার্সেলোনায় ফিরতে’

পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তির মেয়াদ শেষে প্যারিস ছাড়তে যাচ্ছেন আর্জেন্টাইন এ সুপারস্টার। বিশ্বকাপ জয়ী ফুটবল জাদুকর এখন কোথায় যাবেন? এনিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

আরও পড়ুন : আল-হিলালে যাবেন মেসি, ঘোষণা সপ্তাহের মাঝে

মেসির সম্ভাব্য ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলালের নাম। লোভনীয় আর্থিক প্রস্তাবই মেসি পেয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটি থেকে। তবে স্পেনের বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির কথাও শোনা যাচ্ছে। 

সবাই যখন মেসির নতুন ক্লাব ঠিকানা নিয়ে ধন্দে পড়ে গেছে। তখন বিখ্যাত ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দিয়েছেন চমক জাগানিয়া খবর। তিনি জানিয়েছেন মেসি নিজের পুরনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে চান। এমনটা নাকি জানিয়েছেন মেসির বাবা।

রোমানো এক টুইট বার্তায় জানান, "বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক শেষে মেসির বাবা জর্জ মেসি বলেছেন, ‘লিও (মেসি) বার্সায় ফিরতে চায়। আমিও তাকে সেখানে দেখতে চাই। বার্সেলোনা অবশ্যই একটি অপসন'।" 

এমন খবরও শোনা যাচ্ছে, লা লিগা বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে পরিকল্পনা অনুমোদন করেছে লা লিগা কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা