× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপাকে ছুঁয়ে ষষ্ঠ গোল্ডেন বুটে চোখ এমবাপের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৯:১৯ পিএম

পাপাকে ছুঁয়ে ষষ্ঠ গোল্ডেন বুটে চোখ এমবাপের

মোনাকো থেকে ২০১৭-১৮ মৌসুমে সেই যে ধারে এলেন এমবাপে, এরপর আর পিএসজি ছাড়তে পারেননি। কয়েক দফায় পিএসজিতে মেয়াদ বেড়ে আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতেই থাকার কথা তার। এ সময় একমাত্র চ্যাম্পিয়নস লিগ ব্যতীত অর্জনও কম নয় ২৪ বছর বয়সি এই ফরাসি তারকার। চলতি মৌসুমেও দলকে লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। হয়েছেন মৌসুমের সর্বোচ্চ গোল স্কোরার।

পড়ুন - টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে শিরোপা কার

আর এতেই টানা পঞ্চমবারের মতো মৌসুমের সেরা গোল স্কোরারের পুরস্কার গোল্ডেন বুট উঠেছে তার হাতে। যাতে তিনি ছুঁয়ে ফেলেছেন অলিম্পিক মার্শেইয়ের হয়ে ১৯৮৭-৮৮ থেকে ১৯৯১-৯২ পর্যন্ত টানা পাঁচটি গোল্ডেন বুট জেতা জ্যঁ পিয়েরে পাপাকে।

চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩৪ ম্যাচে মাঠে নেমে ২৯ গোলের পাশাপাশি ৫টি গোলে সহায়তা করেছেন এমবাপে। এতে করে পিএসজিতে নাম লেখানোর পর প্রতি মৌসুমেই গোল্ডেন বুট জিতলেন এমবাপে (একবার যৌথভাবে)। এ ছাড়া এবার নিয়ে টানা চারবার লিগ ওয়ানের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন তিনি।

তবে এতে মোটেও তৃপ্ত নন এমবাপে। আগামী মৌসুমেই ছাড়িয়ে যেতে চান পাপাকে। এমবাপে বলেন, ‘সর্বোচ্চ গোলের অ্যাওয়ার্ড নিয়ে আমি খুবই খুশি। আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছি। এবারও আমি শীর্ষ গোল স্কোরার, সেরা ফুটবলার। সব মিলিয়ে দারুণ।

মৌসুম শেষ হলো, আমরা শিরোপা জিতেছি। এটাই ছিল ব্যক্তিগত লক্ষ্য এবং তা অর্জন করতে পেরেছি। ইতিহাসের পথ ধরে এগোচ্ছি আমি এবং তাতে আমি দারুণ খুশি। তবে আগামী বছর জ্যঁ পিয়েরে পাপাকে পেছনে ফেলতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা