× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে শিরোপা কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৮:৩৯ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে শিরোপা কার

আগামী ৭ জুন আইসিসি ২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। নতুন টেস্ট চ্যাম্পিয়নস দলকে বেছে নিতে প্রস্তুত ইংল্যান্ডের ওভাল। প্রস্তুতি সারছে ফাইনালে পা রাখা দল দুটিও। যেকোনো মূল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট পরতে চায় দল দুটি। তবে কোনো কারণে যদি ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত না হয় অর্থাৎ ম্যাচটি ড্রয়ে নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট উঠবে কার মাথায়, সেটিই এখন প্রশ্ন।

আরও পড়ুন - রিয়ালের আকাশ থেকে আরেক তারার বিদায়

তবে ফাইনাল ম্যাচটি সম্পন্ন করতে এক দিন বাড়তি সময় রেখেছে আইসিসি। বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে এক দিনে ৯০ ওভার খেলা না হলে রিজার্ভ ডে ব্যবহার হবে সময়কে মেকআপ দেওয়ার জন্য। রিজার্ভ ডে-তে একটি নির্দিষ্ট ওভার খেলা হবে। তবে ওই ষষ্ঠ দিন ছাড়া আর মাঠে বল গড়ানোর সুযোগ নেই। আর শেষ পর্যন্ত যদি ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে বিবেচনায় আসবে না লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা।

এতে অবশ্য কপাল পুড়বে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে শিরোপা ভাগ করার সঙ্গে ভাগ করতে হবে ফাইনালের জন্য বরাদ্দ মোট ২৪ লাখ ডলার। তবে শেষ পর্যন্ত ম্যাচটিতে ফল এলে চ্যাম্পিয়নশিপের মুকুটের সঙ্গে ১৬ লাখ ডলার পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি টাকায় যা ১৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে শিরোপা হারানো দল পাবে বাকি ৮ লাখ ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা