× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাশেজে ইংল্যান্ডের ৭ পেসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২৩:৩৮ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ২৩:৪২ পিএম

অ্যাশেজে ইংল্যান্ডের ৭ পেসার

অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন জশ টাং। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অবশ্য কোনো উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে দেননি কোনো ছাড়। ছিনিয়ে নিয়েছেন ৫ উইকেট।

আরও পড়ুন : অবসর নিয়ে ভাবতেই ভুলে গেছেন ইব্রাহিমোভিচ

সেই দুরন্ত বোলিং ঝড়ের পুরস্কার পেলেন এ ইংলিশ পেসার। অ্যাশেজের প্রথম দুই টেস্টের দলে ডাক পেয়ে সবাইকে চমকে দিয়েছেন টাং। শুধু জশ টাং নন। দলে ৭ জন পেসার রেখে ক্রিকেট অনুরাগীদের বিস্মিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তার মানে ট্রফি পুনরুদ্ধারের মিশনে প্রতিপক্ষ সিরিজের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তারা ধরাশায়ী করতে চায় দুর্বার পেস আক্রমণে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ছিলেন না, তবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের মাধ্যমে লাল বলে ফিরতে পারেন জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার পথে দুজনে।

পারিবারিক কারণে ছুটি নেওয়া মার্ক উডও প্রস্তুত মাঠের লড়াইয়ে নামতে। দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। তবে ক্যাপ্টেন বেন স্টোকস বল করতে পারবেন কি না সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত দলই রেখে দেওয়া হয়েছে অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য। পাঁচ টেস্টের ঐতিহাসিক টেস্ট সিরিজ মাঠে গড়াবে ১৬ জুন। 

ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা