প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২৩:০৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ২৩:০৮ পিএম
আধুনিক যন্ত্র বাস্তবিক অর্থেই সহজ করে দিয়েছে মানুষের জীবন। মুহূর্তেই সম্পন্ন হয়ে যাচ্ছে কঠিন সব কাজ। সাফল্যের ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবন। কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ যার বড় উদাহরণ।
আরও পড়ুন : ক্যাপ্টেন স্টোকসের বিরল কীর্তি
নিজের জীবনেও যন্ত্রের নিপুণ ব্যবহার করেছেন তিনি। আর তাতেই এসেছে সাফল্য। ২২ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা জোকোভিচ শুনিয়েছেন সে কথাই।
‘কোর্টে আমার সেরাটা দিতে আমার দল আমাকে অসাধারণ দক্ষ একটা ন্যানোটেকনোলজি দিয়েছে। আমার ক্যারিয়ারের চরম গোপনীয় ব্যাপার এটিই। এটি না থাকলে আমি এখানে বসে থাকতাম না।’ জোকোভিচের কথার সত্যতার প্রমাণ পাওয়া গেছে বুধবার ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে মার্টন ফুকসোভিকসের বিপক্ষে।
ম্যাচে টি-শার্টের নিচে বুকের ওপর ‘প্যাচ’ বা ‘তাপ্পি’র মতো কিছু একটা বদলাতে দেখা যায় তাকে। পরে জানা যায় এটি ন্যানোটেকনোলজি।
যার কাজ মানব শরীরে প্রায় ১৯০টি সংকেত পাঠানো এবং স্বয়ংক্রিয়ভাবে মানুষের শরীরে ভারসাম্য ঠিক রাখা। টেনিস খেলতে সবচেয়ে বেশি ভারসাম্যের প্রয়োজন হয় খেলোয়াড়দের। আর সেটিতেই তাকে সাহায্য করছে যন্ত্রটি।