× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানসিটিকে জিতিয়ে গুন্দোগানের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১২:২১ পিএম

ম্যানসিটিকে জিতিয়ে গুন্দোগানের ইতিহাস

লড়াইটি সম্মানের ম্যানচেস্টার ডার্বি, তারউপর শিরোপা নির্ধারণের মঞ্চ। জমজমাট যতটা হওয়া প্রয়োজন ঠিক যেন ততটাই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লড়াই। জিতলেই হাতে উঠবে এফএ কাপের শিরোপা, এমন সমীকরণে রেড ডেভিলদের বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন ইলকে গুন্দোগান। জার্মান মিডফিল্ড তারকা গড়েছেন দ্রুততম গোলের রেকর্ডও।

শনিবার ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলে জিতে ট্রেবল জয়ের পথে এগিয়ে আছে পেপ গার্দিওলার ম্যান সিটি। শিরোপার ফয়সালার ম্যাচে মাত্র ১২ সেকেন্ডের মধ্যে জালে বল জড়িয়ে দেন গুন্দোগান। এর আগে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল লুইস সাহার। ২০০৯ সালে এভারটনের হয়ে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন লুইস।

আরও পড়ুন : হেরেও তৃপ্ত আয়ারল্যান্ড

ম্যাচের আগের দিন ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন, ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে তার দলের। কিন্তু ম্যাচ শুরুর ১২ সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের থেকে পাস পেয়ে দুরন্ত গোল করেন গুন্দোগান। ডি বক্সের সামনে থেকে দুরন্ত শট জড়িয়ে দেন জালে। ২০০৯ সালে তৈরি দ্রুততম গোলের রেকর্ডও ভেঙে যায় তাতে। ১৪ বছর পর নতুন রেকর্ড লেখা হয় এফএ কাপের ইতিহাসে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ পরে একটি গোল শোধ করলেও গুন্দোগানের জোড়া গোলে এফএ কাপ শিরোপা জিতে নেয় ম্যানসিটি। ম্যানচেস্টার ডার্বি জিতে এনিয়ে সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ডি ব্রুইনেরা। ম্যানইউ ও আর্সেনালের পর তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঘরোয়া ফুটবলে একাধিকবার ডাবল শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করেছে সিটিজেন ক্লাব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা