× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরেও তৃপ্ত আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২২:২২ পিএম

হেরেও তৃপ্ত আয়ারল্যান্ড

টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো মাঠে নেমেছে আয়ারল্যান্ড; তাও ক্রিকেটের আঁতুড় ঘর লর্ডসে, প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচে জয় কিংবা ড্র এক প্রকার অলীক স্বপ্নই বটে তাদের জন্য। সেই স্বপ্ন দেখেওনি সফরকারীরা। লক্ষ্য, যদি সম্ভব হয় ইনিংস ব্যবধানে হার এড়ানো। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হওয়ার পর সেখানেই যেন হেরে যায় দলটি। বিপরীতে ইংল্যান্ড ৪ উইকেটে স্কোরবোর্ডে ৫২৪ রান জমা করে ইনিংস ঘোষণা করলে এক রকম অসম্ভব হয়ে পড়ে ইনিংস ব্যবধানে হার এড়ানো। সেই অসম্ভব কাজটিই করে দেখিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রেইন। তার অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে স্বাগতিকদের ১১ রানের লক্ষ্য ছুড়ে আয়ারল্যান্ড। সেই লক্ষ্য ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় বেন স্টোকসের দল।

তৃতীয় দিনে হার এড়াতে অসম্ভব কিছুই করে দেখাতে হতো আয়ারল্যান্ডকে। দ্বিতীয় দিনে ৩৩ রানে অপরাজিত থাকা হ্যারি টেক্টর এদিন ফিফটি তুলেই ফিরেছেন। লরকান ট্যাকার ফিরে যান ৪৪ রানে। কুর্টিস ক্যাম্পারও ফিরেছেন আশা জাগিয়ে। ১৬২ রানে ৬ উইকেট হারিয়ে তখন ইনিংস ব্যবধানে হারের অপেক্ষায় সফরকারীরা। তবে এর পরপরই হাল ধরেন মার্ক অ্যাডায়ার ও ম্যাকব্রেইন। অষ্টম উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১৬৩ রান যোগ করেন দু’জনে। উল্টে যায় পাশার দান। স্বপ্ন দেখতে শুরু করে বড় লক্ষ্য ছুঁড়ার। তবে ৭৬ বলে ৮৮ রান করে অ্যাডায়ার ফিরলে ফের শঙ্কা জাগে দলটির। তবে বাকি কাজটুকু টেলেন্ডারদের নিয়ে একাই সারেন ম্যাকব্রেইন। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৮৬ রানে।

এর আগে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭২ রানে আলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ইংল্যান্ডের মাটিতে ওলি পোপের দ্রুততম ডাবল সেঞ্চুরি ও বেন ডাকেনের দ্রুততম দেড়শ পার করা ইনিংস ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৫২৪ রান জমা করে স্বাগতিকরা। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনো রকমে ইনিংস ব্যবধানে হার এড়ায় আয়ার‌ল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা