× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের দিনক্ষণ চূড়ান্ত করলেন ওয়ার্নার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ০৮:২৬ এএম

অবসরের দিনক্ষণ চূড়ান্ত করলেন ওয়ার্নার

সম্প্রতি টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না ডেভিড ওয়ার্নারের। ২০২১ সালের পর থেকে সবশেষ ৩২ ইনিংসে শুধু একবার তিন অঙ্ক ছুঁতে পেরেছেন ৩৬ বছর বয়সি ওপেনার। এই সময়ে ২৯.৪৮ গড়ে তার সংগ্রহ ৯১৪ রান।

আরও পড়ুন : পিএসজি ছাড়ার সিদ্ধান্ত জানালেন মেসি

আর এ কারণেই ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে তার থাকা নিয়েও ছিল শঙ্কা। যদিও শেষ পর্যন্ত টিকে গেছেন তিনি। তবে এভাবে যে খুব বেশিদিন টেকা যাবে না অস্ট্রেলিয়া দলে সেটি বুঝে গেছেন এই অজি ওপেনার। সে কারণেই অবসরের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে পাকিস্তান সিরিজেই বিদায় নেওয়ার কথা জানিয়ে ওয়ার্নার বলেন, ‘রান করতে হবে। আমি সব সময়ই বলেছি, (২০২৪ টি-টোয়েন্টি) বিশ্বকাপে হবে আমার সম্ভাব্য শেষ ম্যাচ। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় খেলা চালিয়ে নিতে পারি, তাহলে নিশ্চিত করেই বলতে পারি, (জানুয়ারি-ফেব্রুয়ারিতে) ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি খেলব না। আমি যদি এই ধাপ পার হতে পারি এবং পাকিস্তান সিরিজের (১৪ ডিসেম্বর-৩ জানুয়ারি) দলে জায়গা পাই, তাহলে নিশ্চিতভাবে সেখানেই থামব।’

টেস্টকে বিদায় জানানোর পর সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রস্তুত রাখার পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন ওয়ার্নার, ‘আমি ২০২৪ বিশ্বকাপ খেলতে চাই। এটি অনেক আগে থেকেই আমার পরিকল্পনায় ছিল। এর আগে আমাদের অনেক খেলা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা