× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজি ছাড়ার সিদ্ধান্ত জানালেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ০০:১৪ এএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ০১:১৩ এএম

পিএসজি ছাড়ার সিদ্ধান্ত জানালেন মেসি

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না লিওনেল মেসি। ফরাসি ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর।

আরও পড়ুন : টংয়ের অভিষেকে কাণ্ড

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ানো রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন, পিএসজি কর্তৃপক্ষ মেসির প্যারিস ছাড়ার খবর নিশ্চিত করেছে। 

পিএসজি'কে বিদায় বেলায় কৃতজ্ঞতা জানিয়ে ইএসপিএন'কে মেসি বলেন, 'পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশী। এ দল ও দুরন্ত কিছু ফুটবলারের সঙ্গে খেলাটা সত্যি উপভোগ করেছি। প্যারিসে এমন চমৎকার অভিজ্ঞতার জন্য ক্লাবটিকে ধন্যবাদ জানাই।'

আজ রাতে ক্লেরমন্টের বিপক্ষে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলছেন মেসি। এই ম্যাচ শেষেই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে মেসির সম্পর্ক পুরোপুরি চুকে যাবে। মেসির ভবিষ্যৎ ঠিকানা হিসেবে সৌদি আরবের ক্লাব আল হিলালের নামই শোনা যাচ্ছে। তবে বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও রয়েছে মেসিকে দলে টানার লড়াইয়ে। 

শোনা যাচ্ছে, আগামী ৬ জুন মেসিকে দলে ভেড়ানোর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার লক্ষ্য আল হিলালের।

কোচ ক্রিস্তোফ গালতিয়ের ক্লেরমন্টের বিপক্ষে ম্যাচটি মেসির শেষ ম্যাচ বলে জানিয়েছিলেন আগেই। পরে পিএসজির এক মুখপাত্র জানান, চুক্তি নবায়নের সুযোগ এখনো রয়েছে। কিন্তু দুই বছরের চুক্তি এখন আর নবায়ন হচ্ছে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা