× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজিকে বিদায় বলে দিলেন রামোস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১১:০৪ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১২:১৮ পিএম

পিএসজিকে বিদায় বলে দিলেন রামোস

ছাড়ছি, ছাড়ব করেও এখনও ক্লাব ছাড়ার ঘোষণা দেননি লিওনেল মেসি। সেই ডামাডোলের মাঝে তার সতীর্থ ও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস জানিয়ে দিয়েছেন পিএসজির সঙ্গে আর থাকছেন না তিনি। স্পেনের সাবেক ফুটবলারের সঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টদের চুক্তির মেয়াদ এবারের গ্রীষ্মে শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ আর নবায়ন করা হবে না বলে রামোস ও ক্লাবের পক্ষ থেকে শুক্রবার নিশ্চিত করা হয়েছে।

বিশ্বকাপের আক্ষেপ শুনিয়ে জাতীয় দলের জার্সি তুলে রেখেছিলেন রামোস। এবার দিয়েছেন পিএসজি ছাড়ার ঘোষণা, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আমি জীবনের অন্যতম একটি মুহূর্তকে বিদায় জানাব, বিদায় জানাব পিএসজিকে। জানি না ঠিক কতগুলো জায়গা বাড়ির মতো মনে হয়। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি এবং ক্লাবটির সমর্থকরা নিজের বাড়িতে থাকার অনুভূতিই দিয়েছেন।’

আরও পড়ুন : মরিনহোর বিরুদ্ধে রেফারিকে হেনস্থার অভিযোগ

ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবটিকে ধন্যবাদও দিয়েছেন সাবেক রিয়াল তারকা, ‘দুটি বিশেষ বছর আমাকে দেওয়ার জন্য ক্লাবকে ধন্যবাদ। যেখানে আমি প্রতিটি টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং আমার সব দিতে পেরেছি।

১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলার পর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটির হয়ে ৫৭ ম্যাচ খেলে দুবার লিগ ওয়ান শিরোপার স্বাদ পান। পিএসজি ছাড়ার পর কোন ক্লাবে যাবেন তা স্পষ্ট করেননি ৩৭ বর্ষী রক্ষণের তারকা। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, সৌদি আরবের একাধিক ক্লাব টানার চেষ্টা করছে রামোসকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা