× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরিনহোর বিরুদ্ধে রেফারিকে হেনস্থার অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ০৯:৪৯ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ০৯:৫২ এএম

মরিনহোর বিরুদ্ধে রেফারিকে হেনস্থার অভিযোগ

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হারে রোমা। ফাইনালের রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের বাজে মন্তব্য করার অভিযোগ উঠেছে রোমা কোচ হোসে মরিনহোর বিপক্ষে। শুধু রোমা কোচ নন, পুরো কোচিং স্টাফের বিপক্ষে আছে এই অভিযোগ।

আরও পড়ুন : ৭২ হাজার টাকায় মিলবে আর্জেন্টিনা ম্যাচের টিকিট

বুধবারের ওই ফাইনালের ম্যাচের ফুটেজে দেখা যায়, মরিনহো রেফারিকে অকথ্য ভাষায় হেনস্থা করছেন। বেশ কয়েকবারই এই কাণ্ড ঘটান তিনি। এমনকি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও রেফারিকে শূলে চড়ান। সেখানে মরিনহো বলেন, ‘ইউরোপের বড় টুর্নামেন্টের ফাইনালে এই রকম রেফারিং বেশ হতাশাজনক।’ 

মরিনহো রেফারির সমালোচনা করলেও ওই পথে হাঁটেনি তার দল। প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়েছে রোমা। ক্লাবটির সাধারণ সম্পাদক থিয়াগো পিন্টো বলেন, ‘আমরা সেভিয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না। তারা যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে।’ রেফারিং নিয়ে মরিনহোর করা কাণ্ডে তার ভাষ্য, ‘আমরা সাধারণ এসব নিয়ে কথা বলি না। আমরা সবকিছু বিশ্লেষণ করেছি। এটা সত্য, ম্যাচের রেফারিং দুই দলের জন্য সমান ছিল না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা