× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

নতুন জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত-কোহলিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ২২:৪৪ পিএম

 নতুন জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত-কোহলিরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা শুরু হচ্ছে ৭ জুন। নতুন মিশনকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আরও পড়ুন : কোথায় যাচ্ছেন, আগামী সপ্তাহে জানাবেন মেসি

রোহিত-কোহলিদের জন্য নতুন জার্সি তৈরি করেছে অ্যাডিডাস। টেস্টের সাদা জার্সির কাঁধে রয়েছে নীল রঙের তিনটি স্ট্রাইপ। কলারের প্রান্তেও রয়েছে নীল রঙ। সামনে রয়েছে অ্যাডিডাস ও বিসিসিআই’র লোগো। হঠাৎ করে দেখলে যে কেউ রিয়াল মাদ্রিদের জার্সি বলে ভুল করতে পারে। সামনে বড় অক্ষরে ইন্ডিয়া লেখা দেখলে তবেই ভুল ভাঙবে।

নতুন জার্সি প্রকাশের পর নেট দুনিয়ায় বেশ প্রসংসা কুড়িয়ে নিচ্ছে। তবে ক্রিকেট ভক্তরা অনেকে জার্সি নিয়ে মজাও করছেন। কেননা তাদের চোখে ভারতের জার্সি যে রিয়াল মাদ্রিদের অবিকল নকল। 

ভারতের নতুন জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। তিন ধরনের জার্সি তৈরি করেছে অ্যাডিডাস। টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যও এসেছে নতুন জার্সি। এছাড়া অনুশীলন জার্সি ও ট্র্যাকস্যুট, ট্রাউজারও দিয়েছে অ্যাডিডাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা