× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোথায় যাচ্ছেন, আগামী সপ্তাহে জানাবেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২১:১২ পিএম

কোথায় যাচ্ছেন, আগামী সপ্তাহে জানাবেন মেসি

লিওনেল মেসি কোথায় যাচ্ছেন? দলবদলের বাজারে গরম হয়ে আছে একটি জিজ্ঞাসায়। পিএসজির সঙ্গে চুক্তর বিষয়টি ‘খোলাশা’ হওয়ার পর তিনটি সম্ভাব্য ক্লাবের নাম আসছে, সৌদি আরবের ক্লাব আল-হিলাল, সাবেক ক্লাব বার্সেলোনা এবং মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। তবে মহাতারকার ভবিষ্যৎ আগামী সপ্তাহে জানা যাবে বলে জানিয়েছেন জাভি হার্নান্দেজ।

বার্সেলোনা কোচ এবং মেসির একসময়কার সতীর্থ বলেছেন, সৌদি থেকে মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছে, কিন্তু ন্যু ক্যাম্পে তাকে ফেরাতে বার্সেলোনাও দর্শনীয় চুক্তিতে আগ্রহী। সেটা করতে ক্লাবের আর্থিক অবস্থা ঢেলে সাজাতে হবে। সে কারণে সিদ্ধান্ত নিতে মেসিকে সোমবার পর্যন্ত অপেক্ষার অনুরোধ করেছে বার্সা। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত মেসির উপরই নির্ভর করছে।

জাভি বলেছেন, ‘ইতিমধ্যে অনেকবার বলেছি, বার্সেলোনায় তার জন্য দরজা খোলা আছে। আমি কোচ, জানি তিনি এখানে আসলে আমরা অনেকটা লাভবান হবো। মনে করি, তাকে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় দেয়া প্রয়োজন। প্যারিসের ক্লাবটির প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। তিনি সেরা উপায়ে তার চুক্তি শেষ করতে চলেছেন। এরপর কোথায় যাবেন, কোথায় ক্যারিয়ার শেষ করবেন, তা নিজে জানানোর অধিকার রাখেন। মেসি আমাকে বলেছে, আগামী সপ্তাহে তিনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি একাই সিদ্ধান্ত নেবেন।’

আসছে মাসেই শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির চুক্তি। ফ্রেঞ্চ ক্লাবটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের দিয়েছে মেসির চুক্তি নবায়নের গুঞ্জনে পেরেক ঠুকে। কিন্তু মেসিকে নিয়ে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। বলছে, এখনও তাকে রেখে দেওয়ার সুযোগ খুঁজছে পিএসজি। এদিকে মেসিকে নিয়ে কোচের সেই ঘোষণার ঘণ্টাকয়েক পর পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। বরং এখনও চু্ক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা