× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ হাজার ৭৮০ কোটি টাকায় রাজি মেসির বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ০২:১২ এএম

১৩ হাজার ৭৮০ কোটি টাকায় রাজি মেসির বাবা

অনুমতি না নিয়ে করেছেন সৌদি আরব সফর। লিওনেল মেসির এই কাণ্ড থেকে অনেক জল ঘোলা হয়েছে। এমন খবরও শোনা যায়, ‘সবুজ’ সৌদির পর্যটন শিল্পের শুভেচ্ছাদূত হয়ে মধ্যপ্রাচ্য ভ্রমণের আড়ালে ভবিষ্যতে নিজের ও পরিবারের থাকার জায়গা দেখতেই গিয়েছিলেন এ সুপারস্টার।

আরও পড়ুন : শঙ্কায় সার্জিওর স্ত্রী

এজন্য প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নিষিদ্ধ হয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মাঠেও ফিরেছেন। ক্লাবের হয়ে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জিতেছেন। 

কিন্তু মেসিকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। বিশেষ করে তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে। প্রতিদিন, প্রতিমুহূর্তে। নানা দেশের বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে চমক জাগানিয়া সব খবর।

এএফপি তো আগেই জানিয়ে দিয়েছে, ৫২২ মিলিয়ন পাউন্ড মানে বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১২০ কোটির বেশি টাকায় সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করে ফেলেছেন এ ফুটবল জাদুকর।

পরে অবশ্য মেসির বাবা খবরটি নাকচ করে দেন বিবৃতি দিয়ে। ক্লাব আল হিলাল কর্তৃপক্ষও চুক্তির খবর উড়িয়ে দিয়েছে।

বার্সেলোনা ও ইন্টার মিয়ামির সঙ্গে মেসিকে জড়িয়ে নানা খবর যখন গণমাধ্যমের শিরোনাম হচ্ছে নিয়মিত, সেই ডামাডোলের মাঝে এলো আরও একটি তাক লাগিয়ে দেওয়ার মতো খবর।

সৌদি প্রো লিগ টিম আল হিলালের লোভনীয় আর্থিক প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি। ক্লাবটির আর্থিক প্রস্তাব কিন্তু আকাশচুম্বী। যেটা এড়ানো যে কারও জন্যই প্রায় অসম্ভব। 

মেসিকে দুই বছরের প্রস্তাব দিয়েছে আল হিলাল। এজন্য ক্লাবটি খরচ করতে প্রস্তুত ১২০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কম করে হলেও ১৩ হাজার ৭৮০ কোটি টাকা। ব্যাপারটা এখানেই শেষ নয়।

সৌদি ক্লাব আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো যে বেতন পান। মেসি সৌদি গেলে পাবেন তার দ্বিগুণ। এমন বিস্ময়কর খবরই ফুটবলপ্রেমীদের জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফুত মেরকাতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা