× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শঙ্কায় সার্জিওর স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ০১:৫৭ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ০২:০২ এএম

শঙ্কায় সার্জিওর স্ত্রী

স্পেনে গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন সার্জিও রিকো। পিএসজি গোলরক্ষকের অবস্থা খুব একটা ভালো নেই।

আরও পড়ুন : বর্ষসেরা হয়েও মনঃক্ষুণ্ন অ্যালেসিয়া রুশো

সোমবার তার স্ত্রী আলবা সিলভাও দিয়েছেন তেমন ইঙ্গিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হাসপাতালে থাকা ফুটবলারের উদ্দেশে বলেছেন, ‘ছেড়ে যেও না।’

স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন রিকো। সেখানেই দুর্ঘটনায় পড়েন। ঘোড়দৌড়ের সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান স্প্যানিয়ার্ড। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে ২৯-বর্ষী তারকাকে।

সার্জিওর স্ত্রী লিখেছেন- ‘প্রিয়তম, আমাকে একা করে যেও না। বিশ্বাস করো আমি থাকতে পারব না। তোমাকে ছাড়া কীভাবে থাকব আমি! আমরা তোমাকে অনেক ভালোবাসি সার্জিও।’

শনিবার পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে দলের ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল। তখন স্পেনের সেভিয়ায় যান রিকো। সেখানে এক ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সিলভার পোস্টের পর তাকে নিয়ে বেড়েছে শঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা