× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষসেরা হয়েও মনঃক্ষুণ্ন অ্যালেসিয়া রুশো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ০১:৪৬ এএম

আপডেট : ৩১ মে ২০২৩ ০২:০১ এএম

বর্ষসেরা হয়েও মনঃক্ষুণ্ন অ্যালেসিয়া রুশো

ম্যানচেস্টার ইউনাইটেডের গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বর্ষসেরা নারী ফুটবলার বনে গেছেন অ্যালেসিয়া রুশো। খুশি মনেই পুরস্কার বুঝে নিতে ওঠেন মঞ্চে। কিন্তু পুরস্কার নিয়ে ঠিক যেন খুশি নন। বরং হয়েছেন মনঃক্ষুণ্ন। পুরস্কারের ট্রফি নিতে গিয়ে তার সঙ্গে যেটা হয়েছে, সেটা তিনি মেনে নিতে পারেননি। কোনো মেয়েই সেটা মেনে নিতে পারবেন না।

আরও পড়ুন : মঞ্জুরুল বাদ, জাহানারাদের নতুন নির্বাচক শিপন-সজল

ম্যানইউর চ্যারিটি বিভাগের প্রধান নির্বাহী জন শিয়েলস ট্রফিটি অ্যালেসিয়ার হাতে তুলে দিতে গিয়ে বাজে মন্তব্য করে বসেন। তাতেই ঘটেছে বিপত্তি। মঞ্চে শিয়েলস বলে বসেন- ‘ট্রফি বেশ ভারী, তুমি আসলে সামলাতে পারবে না। এজন্য তোমার কাছে এটা দিতেও চাই না।’

কৌতুক করে কথাগুলো বলার সময় ট্রফি ঝাঁকাচ্ছিলেন শিয়েলস। পুরো ব্যাপারটাতে ছিল যৌনতার গন্ধ। এ কারণে পুরস্কার নেওয়ার আগে খানিকটা দ্বিধাবোধ করেন অ্যালেসিয়া। সঞ্চালক জেওফ শ্রিভস অভয় দিতেই ট্রফি হাতে নেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এতে নিজের ভুল ভাঙে শিয়েলসের। ক্ষমাও চেয়ে নেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা