× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতিদের বোলিং কোচ দিনুকা হেতিয়ারাচ্চি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ০১:০০ এএম

জ্যোতিদের বোলিং কোচ দিনুকা হেতিয়ারাচ্চি

বাংলাদেশ নারী দলের নির্বাচক প্যানেলে এসেছে পরিবর্তন। বয়সভিত্তিক দলেও নিয়োগ করা হচ্ছে কোচ। নারীদের জাতীয় দলের কোচিং প্যানেলে এক শ্রীলঙ্কানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুন : মোহামেডানের জয়ের নায়ক দিয়াবাতে-বিপু

জাহানারা-জ্যোতিদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন দিনুকা হেতিয়ারাচ্চি। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।

বর্তমানে শ্রীলঙ্কা নারী দলের সহকারী কোচের দায়িত্বে আছেন হেতিয়ারাচ্চি। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে এসে নারীদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। দায়িত্ব নেওয়ার পর হেতিয়ারাচ্চির প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে ভারত সিরিজ।

আগামী জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে আতিথ্য দেবেন বাংলাদেশের মেয়েরা। আপাতত এক বছরের জন্য হেতিয়ারাচ্চিকে নিয়োগ দিয়েছে বিসিবি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বাড়তে পারে চুক্তির মেয়াদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা