× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের প্রিমিয়ার লিগ

রানের খাতাই খোলেননি ১৬ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ২৩:৪২ পিএম

রানের খাতাই খোলেননি ১৬ জন

নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল তিন ম্যাচ। ব্যাট করেছেন মোট ৪৭ জন ব্যাটার। তিন ম্যাচে ব্যাট করা ৪৭ জনের মধ্যে ১৬ ব্যাটারই খুলতে পারেননি রানের খাতা। ১৩ জন আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। শূন্য রানে অপরাজিত ছিলেন ৩ জন।

আরও পড়ুন : রান পাহাড় গড়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

সর্বোচ্চ ৮ ব্যাটার শূন্য রানে থেমেছেন কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ম্যাচে। এই ম্যাচে শূন্য রান করা ৮ ব্যাটারই ছিলেন কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির।

বিকেএসপির তিন নম্বর মাঠে ফাহমিদা ছোঁয়া ও সুমাইয়া আক্তারের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় বিকেএসপি। দলটির হয়ে ব্যাটিংয়ে নামা ৭ ব্যাটারের কেউই শূন্য রানে আউট কিংবা অপরাজিত ছিলেন না। বড় লক্ষ্যের জবাবে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি।

দলটির শাহনাজ পারভীন ও রচনা তৃপ্তি ছাড়া কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা। পারভীন ও তৃপ্তি ছাড়া রান পাওয়া একমাত্র ব্যাটার শিল্পা রায়। দলটির বাকি ৮ ব্যাটারের ৭ জনই আউট হয়েছেন শূন্য রানে। কোনো বল না খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন ফারিয়া আক্তার।

দ্বিতীয় সর্বোচ্চ ৬ শূন্য দেখেছে গুলশান ইয়ুথ ক্লাব ও মোহামেডানের ম্যাচ। মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়া গুলশানের ৬ ক্রিকেটার শূন্য রানে থেমেছেন। ৫ জন আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। ইয়ামিম রুপা শূন্য রানে অপরাজিত ছিলেন। জবাবে ৫১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের কোনো ব্যাটারই শূন্য রানে থামেননি।

সিটি ক্লাব ও রূপালী ব্যাংকের ম্যাচ দেখেছে সবচেয়ে কম শূন্য। সিটি ক্লাবের দুই ব্যাটার থামেন শূন্য রানে। জান্নাতুল ফেরদৌসী এক বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন। আগে ব্যাট করে সিটির সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৩৪ রান। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় পায় রূপালী ব্যাংক। 

নারী প্রিমিয়ার লিগে আজ শুধু পরাজিত দলগুলোর ব্যাটাররাই আউট হয়েছেন শূন্য রানে। জয় পাওয়া দলের প্রত্যেক ব্যাটারই পেয়েছেন রান। ক্রিকেট বিশ্বে হয়তো নতুন কোনো রেকর্ডই গড়েছে নারী প্রিমিয়ার লিগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা