× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রান পাহাড় গড়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ২৩:২০ পিএম

 রান পাহাড় গড়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ। সেই হতাশা কাটাতে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে এসেছিল পাঁচ পরিবর্তন। ফল পরিবর্তনের সঙ্গে লক্ষ্য আফগানিস্তান সিরিজের আগে টেস্ট খেলোয়াড়দের প্রস্তুত করা। তাতেও অবশ্য কাজ হয়নি, প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে রান পাহাড় গড়ার পথে আছে সফরকারীরা।

আরও পড়ুন : লঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার শুরুটা ছিল বাংলাদেশের পক্ষে। দলীয় ৮৩ রান তুলতেই তিন উইকেট হারায়। ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভার জুটিতে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অবশ্য ৬৬ বলে ৫৯ রান করেন অলিক আথানজি। দলীয় ২১৫ রানে ডি সিলভার পর চন্দরপলের বিদায়ে দ্রুতই প্যাভিলিয়নে যান তেভিন ইনলাচ। তিনি ২১ বলে করেন ১০ রান।

দিনের শেষদিকে আর কোনো সাফল্য আনতে পারেননি বাংলাদেশি বোলাররা। রেইমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার দেখেশুনে শেষ করেন দিন। তাতেই প্রথম দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২০ রান। দিনশেষে রেইফার ৫৬ ও কেভিন সিনক্লেয়ার ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে স্পিনার নাসুম আহমেদ ৯২ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : ৩২০/৬ (চন্দরপল ৮৩, ডি সিলভা ৮২, নাসুম ৩/৯২)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা