প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৩ ২২:১৮ পিএম
দুই বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন দিমুথ করুনারত্নে। তার সঙ্গে ফিরেছেন পেসার দুশমন্থ চামিরাও। ইনজুরির কারণে চলতি বছরের মার্চে তাকে মাঠের বাইরে যেতে হয়েছিল।
আরও পড়ুন : আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান
সর্বশেষ ২০২১ সালে লঙ্কানদের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন করুনারত্নে। এর আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে খেলেছিলেন। তবে কোনোবারই ঠিকঠাক দলে জায়গা পাকা করা হয়নি তার। শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলে ফিরলেন। এই সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুশন হেমন্থ।
আগামী ২ জুন থেকে আফগানদের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওই সিরিজের পর বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে যাবে লঙ্কানরা।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, সাদেরা সামাবিক্রমা, চামিকা করুনারত্নে, দুশন হেমন্থ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা, মহেশ থিকসানা।