প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১২:২১ পিএম
অ্যালিক আথানজেকে নিয়ে ইনিংসের শুরুর ধাক্কা সামলে উঠেছিলেন তেজনারাইন চন্দরপল। গড়েছিলেন ৮২ রানের জুটি। দলীয় ১ রানে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল লাঞ্চের আগে হারিয়েছেন অ্যালিককেও। ফিফটি করা অ্যালিককে ফিরিয়ে বাংলাদেশ ‘এ’ দলের শিবিরে স্বস্তি ফিরিয়েছেন নাসুম আহমেদ।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মুশফিক হাসান ও শরিফুল ইসলামের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে তুলেছে ৯৬ রান। ক্রিজে ৩০ রানে ব্যাট করছেন তেজ, তাকে ৬ রান করে সঙ্গ দিচ্ছেন জসুয়া ডি সিলভা।
আরও পড়ুন: ‘এ’ দল ফেল কেন
মঙ্গলবার দিনের শুরুতে ক্রিক ম্যাককিনজিকে কোনো রান করতে দেননি শরিফুল ইসলাম। তিনে নামা ম্যাকক্যাসকিকে ১ রানে ফিরিয়েছেন মুশফিক হাসান। দুজনেই দিয়েছেন উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ক্যাচ।
চতুর্থ উইকেট জুটিতে ৮২ রান তোলে চন্দরপল-অ্যালিক। নাসুমের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেওয়ার আগে অ্যালিক করেছেন ৫৯ রান। ৬৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা।