× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মডেলিংয়ে সোফিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ২৩:৪৬ পিএম

মডেলিংয়ে সোফিয়া

টেনিসটা বেশ ভালোই রপ্ত করেছিলেন সোফিয়া ঝুক। উজ্জ্বল ক্যারিয়ারই হাতছানি দিয়ে ডাকছিল রাশিয়ান এই সুন্দরীকে। ২০১৫ উইম্বলডনে গার্লস এককের শিরোপাও ঘরে তুলেছিলেন। কিন্তু টেনিস নিয়ে খুব বেশিদূর এগোতে পারেননি। চোটের জন্য মাত্র ২০ বছর বয়সেই হাতের র‌্যাকেট তুলে রাখতে বাধ্য হন সোফিয়া।

আরও পড়ুন : কার উৎসব কে করে

২০২০ সালে টেনিস ছেড়ে এ গ্ল্যামার গার্ল পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডায় গিয়ে সোফিয়া নাম লেখান মডেলিংয়ে। টেনিসের মতো নতুন ক্ষেত্রে ক্যারিয়াটা গড়ে জায়গা করে নেন ভক্তদের মনে।

সেই খ্যাতিকে পুঁজি করে সোফিয়া এবার চ্যানেল খুলতে যাচ্ছেন অনলাইন কনটেন্ট সার্ভিস প্ল্যাটফর্ম ‘অনলিফ্যানস’-এ। প্রাপ্তবয়স্কদের এ চ্যানেলে ২৩ বছরের সোফিয়ার ছবি ও ভিডিও কনটেন্ট দেখতে পারবেন লোকজন। তবে এজন্য মাসে মাসে খরচ করতে হবে।

এমন এক রোগ ধরা পড়েছে যে সোফিয়া প্রোটিন হজম করতে পারেন না। তার মেরুদণ্ড কাজ করে ঠিক ৬০ বছরের বৃদ্ধার মতো। বিশ্রাম পেতেই চ্যানেল খুলছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা