× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল-শিরোপায় মেসির রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৭:২৩ পিএম

গোল-শিরোপায় মেসির রেকর্ড

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এতদিন সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনালদোর। দুজনেরই গোল ছিল ৪৯৫টি। তবে শনিবার শিরোপা নিশ্চিত করা ওই গোলে মেসি ছাড়িয়ে যান রোনালদোকে।

আরও পড়ুন - টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসবে বিশ্বকাপ সূচি!

মেসির গোলসংখ্যা এখন ৪৯৬টি। পিএসজির হয়ে যা মেসির ৩২তম। ফরাসি লিগে মেসি সবচেয়ে বেশি অ্যাসিস্ট দিয়েছেন এমবাপেকে। চলতি মৌসুমে সেই সংখ্যাটা ১১। এবার এমবাপের পাস থেকে গোল করে পিএসজিকে ট্রফি এনে দিলেন ফুটবল জাদুকর মেসি।

স্বাগতিক স্ত্রাসবুর্গের জালে বল জড়ান মেসি ম্যাচের ৫৯তম মিনিটে। আর্জেন্টাইন সুপারস্টারের গোলেই এগিয়ে যায় অতিথি পিএসজি। পরে সমতায় ফেরে স্বাগতিকরা। লড়াইয়ের ৭৯তম মিনিটে আয়োজকদের সমতাসূচক গোলটি উপহার দেন কেভিন গামেইরো।

এতে অবশ্য শিরোপা জয়ে কোনো সমস্যা হয়নি প্যারিসের জায়ান্ট ক্লাবটির। ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও ফরাসি লিগ ওয়ানের ১১তম ট্রফি জিতে নিয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা।

একই দিন সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৪৩তম শিরোপা। মেসির সমান ৪৩ শিরোপা আছে শুধু ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা