× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসবে বিশ্বকাপ সূচি!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৫:৫৯ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসবে বিশ্বকাপ সূচি!

চলতি বছরের অক্টোবরের ৫ থেকে নভেম্বরের ১৯ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে ৫০ ওভারের বৈশ্বিক আসর। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় জানানো হবে কবে এবং কোথায় পর্দা উঠছে আসরটির।

আরও পড়ুন : আপাতত লক্ষ্য আফগান সিরিজ

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তখনই বিশ্বকাপ সূচি প্রকাশ করা হবে। স্বাগতিক ভারত ইতোমধ্যে ডজনখানেক ভেন্যুও চূড়ান্ত করেছে। ফাইনালের দিনই বিসিসিআই আইসিসিকে তালিকা দিয়ে দেবে। 

আগামী সপ্তাহে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য একটি কমিটি গঠন করবে। জয় শাহ বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু সম্পর্কিত বিষয়, প্রতিটি ভেন্যুর জন্য প্রতিটি অফিস-বেয়ারারের ওপর দায়িত্ব বর্তাবে। আমরা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে মেট্রো সিটির কথা ভাবছি।’

ভারত ও পাকিস্তানের টানাপড়েনের কারণে এখনও ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। জয় বলেন, ‘এসিসি টেস্ট ও সহযোগী দেশগুলোর সঙ্গে আমাদের বৈঠকের পর ২০২৩ এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।’

৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে মোট ১০ দল। এর মধ্যে এখন পর্যন্ত ৮ দল চূড়ান্ত হয়েছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব খেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা