× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজবেকিস্তানকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১২:০৩ পিএম

উজবেকিস্তানকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আগের দিন মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজ দল। উজবেকিস্তানকে হারিয়েছে ৩-১ গোলে। জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে উজবেকিস্তানকে হারায় বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ে টিকে থাকল বাংলাদেশের সেমিফাইনাল ও জুনিয়র বিশ্বকাপ হকি আসরে খেলার স্বপ্ন। গ্রুপের শেষ ম্যাচে রবিবার বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। ২৮ মে কোরিয়াকে হারাতে পারলে গন্তব্যে পৌঁছে যাবে লাল সবুজের দল।

আরও পড়ুন : শেবাগকে ছাপিয়ে কোহলির পাশে শুভমান

শুক্রবার ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। গোল ২টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। ১৫ মিনিটে গোল করে এগিয়ে নেন আমিরুল ইসলাম। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।

৩ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৫১ মিনিটে ১টি গোল শোধও করে। শেষাবধি  ৩-১ ব্যবধানে জিতে টার্ফ ছেড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা