× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাগকে ছাপিয়ে কোহলির পাশে শুভমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১০:২৯ এএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১২:৩৫ পিএম

শেবাগকে ছাপিয়ে কোহলির পাশে শুভমান

স্বপ্নের ফর্মে আছেন শুভমান গিল। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের ব্যাটার পেয়ে গেছেন ৩ নম্বর সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে ৪৯ বলে সেঞ্চুরি করেন শুভমান। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান ২৩ বর্ষী ব্যাটার। তাতেই গড়েছেন দুর্দান্ত কয়েকটি রেকর্ড। প্লে অফে এতদিন ধরে রাখা বীরেন্দ্র শেবাগের রেকর্ড ছাপিয়ে গেছেন, বসেছেন বিরাট কোহলির রেকর্ডের পাশে।

মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শুভমান ব্যাট হাতে করেন ১২৯ রান। আইপিএল প্লে অফে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটসম্যান তিনি। শুভমান গড়েছেন আরেকটি নজির, সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবেও নকআউট ম্যাচে সেঞ্চুরি করলেন গুজরাটের ব্যাটার।

আইপিএলের প্লে অফ ম্যাচে আগের সর্বোচ্চ রান ছিল পাঞ্জাব কিংসের শেবাগের। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২২ রান করেছিলেন ভারতের সাবেক ওপেনার। গতকাল শুভমান সেই রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন।

আরেকটি রেকর্ড গড়েছেন শুভমান। বিরাট কোহলি ও জস বাটলারের পর তিনি এখন আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান, যিনি এক আসরে করেছেন ৮৫১ রান। শুভমান আরেকটি জায়গায়ও তৃতীয় হয়েছেন। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় কোহলি ও বাটলারের পর রয়েছেন শুভমান। গুজরাট টাইটান্স ওপেনারের বর্তমান সেঞ্চুরি ৩টি, কোহলি ও বাটলার এক আসরে করেছিলেন ৪টি করে সেঞ্চুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা